প্রিন্ট এর তারিখঃ Jul 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 23, 2026 ইং
সেনবাগে ট্রাকের ধাক্কায় শিশু সাকিব নিহত

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :--
নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাট নামক বাজারে ঈদ উপলক্ষে অতি উৎসাহ আনন্দের সাথে গরু বাজার দেখতে গিয়েছে ৮ (আট) বছর বয়সের ছোট্র সোণামনি সাকিব।
কিন্তু তার চোখ ধাঁধানো আনন্দ আর মুখের হাঁসি কেঁড়ে নিয়েছে ফেনী-নোয়াখালী ফোরলেইন মহা-সড়কের একটি ঘাতক ট্রাকে।
শনিবার (২৩ মে) বিকালে ফেনী-নোয়াখালী ফোরলেইন মহা-সড়কের সেনবাগ উপজেলার সেবারহাট এলাকার পশ্চিমে তিনপুকুরিয়া নামক স্থানে স্থানীয় সিএনজি চালক মোঃ শাহাজাহান (বেছু) মিয়ার ছোট্ট আদরের এই ছেলে সাকিব (৮) ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনাস্থলে সেনবাগ থানার পুলিশ গিয়ে ঘাতক ট্র্যাকটি আটক করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪